বাড়িএক্সক্লুসিভ নিউজগোলাপগঞ্জে হাওর থেকে অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার

গোলাপগঞ্জে হাওর থেকে অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে বাঁচাতইল হাওরের পানিতে প্লাস্টিকের ব্যাগে ভেসে আসা অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রবিবার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছন থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনো বাঁচাতইল হাওরের পানিতে ভেসে আসে একটি অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর লাশ । স্থানীয়রা সকাল ১০ টার দিকে পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভেসে আসতে দেখেন । এসময় তারা ব্যাগটি ডাঙ্গায় তুলে খুলে দেখেন অজ্ঞাত মেয়ে শিশুর লাশ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুটির লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments