বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিলেন এম, এইচ, খান মঞ

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিলেন এম, এইচ, খান মঞ

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম, এইচ খান মঞ্জু। 
আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান এর নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন। এম, এইচ খান মঞ্জুর গোপালগঞ্জ জেলা বিএনপির একজন ত্যাগী ও পরিক্ষিত নেতা। তিনি ছিলেন সাবেক গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি। তিনি গোপালগঞ্জ-১ আসনের সাবেক এম,পি হিসাবেও দয়িত্ব পালন করেছেন। 
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের ভি, পি এস এম সুমন,সাবেক পৌর বিএনপির সভাপতি ঝান্টু খান সহ আরো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments