
আনিসুজ্জামান, কটিয়াদী, কিশোরগঞ্জ, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৭/০৭/২৫ খ্রীঃ রোজ বৃহস্পতিবার বাদ আছর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর হতে গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমীর অধ্যাপক মোঃ রমজান আলী এর নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাও নাজমুল ইসলাম , সহকারী সেক্রেটারি মাও আজহারুল ইসলাম, জেলা বাইতুলমাল সেক্রেটারি মাও মোশাররফ হোসেন লোকমান, জেলা কর্মপরিষদ সদস্য মাও এ কে এম ছানাউল্লাহ , ক্বারী নজরুল ইসলাম , আ ম ম আব্দুল হক, আজিজুল হক, খালেদ হাসান জুম্মন, মুসলেহ উদ্দিন সুমনসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
মিছিলটি ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর হতে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মোরগমহল মোড় বড়বাজার গিয়ে শেষ হয়।

