বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

কাশিয়ানী (গোপালগঞ্জ) থেকে শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোপালগঞ্জ শহরের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলে হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের একাংশ। তারা কিছু সময়ের জন্য ভাঙচুর চালায়, পরে পাল্টা ধাওয়ার মুখে সরে যায়।
এর কিছুক্ষণ পর সমাবেশ শেষ হওয়ার মুহূর্তে এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে চারদিক থেকে হামলার চেষ্টা করা হয়। তারা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনসিপির নেতা-কর্মীরা গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কথা বলতে গেলে ইউএনও’র গাড়ি বহরে হামলা চালানো হয়।
এছাড়া, গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালানো হয়, যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments