বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাঁধা

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাঁধা

টুংগীপাড়া(গোপালগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ।আজ শনিবার দুপুরে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এসময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাঁধা দেয়।পুলিশী বাধায় শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ।এতে শোভাযাত্রায় অংশ নেয়া অনেকেই দৌঁড়ে পালিয়ে যায়।সড়কে বিশৃংখলা সৃষ্টি ও যানবাহন ভাংচুর করতে পারে এমন আশংকায় শোভাযাত্রায় বাঁধা দেয়া হয়েছে বলে ওসি জানান।

এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করে ছাত্র লীগের নেতাকর্মীরা।

এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়।ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments