
কাশিয়ানী ,গোপালগঞ্জ শিক্ষানবিশ প্রতিনিধি:
গোপালগঞ্জে পোলার আইসক্রিমের কাভার্ড ভ্যান ও ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঘোনাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস এবং গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পোলার আইসক্রিম কোম্পানির কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসার সময় ঘোনাপাড়া মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর উভয় যানবাহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

