বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জে এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত ইন্তেকাল...

গোপালগঞ্জে এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত ইন্তেকাল করেছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
গোপালগঞ্জের এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত (৫৪) আজ  বিকাল ৫টা ৫৫ মিনিটে  গোপালগঞ্জের খ্রিস্টানপাড়া নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, স্ত্রী, ৬ ভাই, ৪ বোন ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন । আগামীকাল 
শনিবার বাদজোহর গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।তার মৃত্যুতে
প্রেসক্লাব গোপালগঞ্জ স়ভাপতি, মো,জুবায়ের হোসেন, মহাসচিব শরিফুল ইসলাম,
 জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমল হোসেন সরদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি নেতা ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন ও জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মিরা গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments