
কাশিয়ানী (গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি |
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় ইসলামী যুব আন্দোলনের এক নেতার কন্যার অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংগঠন ও এলাকাবাসীর মাঝে।
জানা গেছে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সংগঠামী (সভাপতি) মাওলানা মিজানুর রহমানের সাত মাস বয়সী কন্যা শনিবার রাত ৩টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুটির মৃত্যুতে শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীরা দোয়া কামনা করেছেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কোটালীপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আল্লাহ তায়ালা সদ্য ইন্তেকালকারী শিশুকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।”
শোকবার্তাটি প্রেরণ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।

