বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক এর  সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক এর  সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

হোসেন আলী , কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা  –

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মরত  সাংবাদিকদের সাথে গোপালগঞ্জের নবাগত  জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুজ্জামান  এক মতবিনিময় সভা করেছেন ।

আজ বৃহস্পতিবার দুপুর  ১২টা ৩০ মিঃ এর সময় কোটালীপাড়া হল রুম মিলনায়তন লাল শাপলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে, মতবিনিময় সভায় , কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার,  সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রনী আহমেদ, সহ-সভাপতি ফজর আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক মো হোসেন আলী, কালাম তালুকদার, কামরুজ্জামান রানা, কাজী শিব্বির হোসেন,  প্রেসক্লাব কোটালীপাড়া এর সভাপতি মিজানুর রহমান বুলু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিন, সাধারণ সম্পাদ কাজি পলাশ,  কোটালীপাড়া  প্রেসক্লাব সভাপতি কামাল হোসেন হাওলাদার সহ কোটালীপাড় কর্মরত প্রায় ৩৫ জন সাংবাদিক উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।

আলোচনা সভায় সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এবং সমাজে বিভিন্ন প্রকার সামাজিক অপরাধ মূলক কর্মকাণ্ডকে নির্মূল করার উপরে গুরুতরক করা হয় ।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন আজকে এত স্বল্প সময় আপনাদের সাথে কথা বলে শেষ করা সম্ভব নয়, বিধায় আগামীতে  আরো একবার আপনাদের সাথে বসে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments