বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাগাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

 রবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া মধ্যপাড়া এলাকায় বিভিন্ন বাসা বাড়ির ৩শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এক অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর তিতাস গ্যাস আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ জানান, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া মধ্যপাড়া এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকার মনির হোসেনকে ১ লাখ টাকা, আয়েশা আক্তার কে ৫০ হাজার টাকা, এনামুল হক চুন্নুকে ২ লাখ টাকা এবং মামুন মির্জাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুলসংখ্যক পাইপ, রাইজার এবং চুলা জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ- ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম, আসাদুজ্জামান আজাদ , কে এইচ ফয়সাল আহমেদ, আমজাদ হোসেন ও শেখ জাবের নূরানী , সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী জুয়েল রানাসহ তিতাসের টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments