
পান্না আক্তার,গাজীপুর সদর(গাজীপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
৯ জানুয়ারি বৃহস্পতিবার গাজীপুর মহানগরের ৪০নং ওয়াড মেঘডুবী এলাকায় সকালে ঢাকা বাইপাস সড়কে নিরাপদ যাতায়াত সুনিশ্চিত করার লক্ষ্যে মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে একটি আন্ডার পাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ বসবাস করে। প্রতিদিন মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও নানা শ্রেনি পেশার লোকজন আন্ডার পাস বা ফুটওভার ব্রিজ না থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে।আন্ডার পাস না থাকার কারনে নানা সময় নানান কারনে জনগন ভোগান্তির মদ্ধে পরতে হচ্ছে। অনেক সময় পথচারী শিশু নিয়ে রাস্তা পারাপারের সময় হচ্ছে দুর্ঘটনা।
স্কুলগামী শিক্ষার্থীদের মদ্ধে দেখা দিচ্ছে নানা ভোগান্তি ভয় ভীতি। রাস্তায় চলাচল গাড়ি থেকে শুরু করে রিকশা যানবাহন আশাজাওয়ার মদ্ধেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে আর দেখা দিচ্ছে মৃত্যুর ঝুঁকি
ভুক্তভোগীদের দাবি যেকোন উপায়ে একটি আন্ডার পাস নির্মাণ অথবা একটি ফুট ফ্লাইওভার ব্রিজ করে দিলে খুব সহজে দুই পাশের লোকজন আসা যাওয়া করতে পারবে সহজেই জার ফলে স্থানীসহ সকলের স্বস্তিতে রাস্তা পারাপার করতে পারবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস সাবেক পূবাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম পুবাইল থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর আলী,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তারানি মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইনুর রহমান রুবেল মাস্টার মেঘডুবী আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মকবুল হোসেন মেঘডুবি মাদ্রাসার মুহতামিম গণ এ সময় উপস্থিত ছিলেন।
এ-ই সময় সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে যে এ-ই রাস্তায় জেনো একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয় যাতে করে আশে পাশের থেকে শুরু করে 2 পাশের যাত্রী জনগণ সাধারণ জনগণ সকল শিক্ষার্থী জেনো সুন্দর ভাবে প্রতিদিন নিজেদের কর্ম কাজে এই ফুড অভার ব্রিজ ব্যবহার করতে পারে। আর জীবন যাপনের ক্ষেত্রে সুবিধা হয়।

