বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় বিআরডিবি কতৃক দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন। 

গলাচিপায় বিআরডিবি কতৃক দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন। 

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কতৃক সুফলভোগী সদস্যদের দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়। ২৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা উপজেলা বিআরডিবি ভবন হলরুমে দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) এস এম আরিফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা(পদাবিক), এস এম সাইদুল রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিবুল্লা আহসান, প্রধান পরিদর্শক বাপ্পা পাল, পরিদর্শক হাসিন আহম্মেদ অভি, মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ মনির ইসলাম সহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সকল সদস্যবৃন্দ। এসময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করা হয়। যাতে করে সদস্যরা ঋণ নিয়ে সাবলম্বী হতে পারে।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments