বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাগফরগাঁও ব্রহ্মপুত্র নদীতে নিখোঁজ হওয়ার ২ শিশু উদ্ধার।

গফরগাঁও ব্রহ্মপুত্র নদীতে নিখোঁজ হওয়ার ২ শিশু উদ্ধার।

মাহফুজুর রহমান, গফরগাঁও (ময়মনসিংহ) শিক্ষানবিশ প্রতিনিধিঃ

গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট তিন শিক্ষার্থীর মৃত্যু হলো।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীদের বহনকারী একটি নৌকা নদী পারাপারের সময় ডুবে যায়। ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণির ছাত্রী শাপলা বেগম (১৪)। একই ঘটনায় নিখোঁজ ছিল আরও দুই শিশু—জুবায়ের হোসেন (৭) ও আরিফ হোসেন (৭)।
আজ বুধবার সকালে স্থানীয়রা টাংগাব বটতলার মহর আলী খাঁন এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments