
আব্দুল্লাহ আল মামুন (খুলনা জেলা)বিশেষ প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু।
খুলনার ডুমুরিয়ায় গাছ থেকে আম পাড়তে বিদ্যুতায়িত হয়ে কাশেম পাড় নামে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃত ব্যক্তি ডুমুরিয়ার উপজেলার গোবিন্দকাটি গ্রামে মৃত ধোনাই পাড়ের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি বাড়ির পাশে রাস্তার উপর লাগানো একটি গাছ থেকে আম পাড়তে যান। এসময় হাতের লগি দিয়ে আম গাছে আঘাত করলে তা কারেন্টের তারে লাগে এবং তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। দ্রুত তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাগরিববাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

