কোটালীপাড়া শান্ত

নাজমুল শেখ ,কোটালীপাড়া(গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কোটালীপাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ  মাঠে কাজ কাজ করেন। মঙ্গলবার রায় ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

তবে কোটালীপাড়ায় কোথায়ও আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে তাদের কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম কার্যক্রম চোখে পড়েনি। তবে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছো। কখন ঝটিকা মিছিল করে জান মালের ক্ষতি করে। রায় কে ঘিরে কোটালীপাড়ার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মাঝে ও সারা ফেলেছে। কারণ অন্য দিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেক কম। ও বেচা বিক্রি অনেক কম। 

তবে এ রায়ে অনেককেই খুশি হতে দেখা গিয়েছে। এবং তারা ন্যায় বিচার পেয়েছে বলে আনন্দিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments