
কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।
কিশোর গ্যাং এর সোডাউন মাতলামী, উশৃঙ্খল আচরন, তুচ্ছ ঘটনায় মারপিটে জড়িয়ে যাওয়া,, সারাদিন চুলের ইউ -বি -টি কার্নিশ কাটিং করে ঘুরাফেরা, সুন্দরী বা পছন্দের মেয়েদের টার্গেট করে তাদের পিছনে লেগে থাকা, বাইক সোডাউন, বাইক রেইছ,পড়ালেখা বাদ দিয়ে দলবেধে রাতদিন ফেসবুক টুইটার টিকটক ইউটিউবে নেশার ঘুরে ব্যস্ত থাকা,এলাকায় চাদাবাজি করা এদের নিত্য স্বভাবে পরিনত হয়েছে ।
এই সব বখে যাওয়া সন্তানেরা অভিভাবকের কথা শুনছে না, বরং তাদের দৈনিক নানান কিছু চাহিদা মিটাইতে না পারলে অভিভাবকদের সাথে মারমূখী আচরন সহ নাজেহাল করছে ।
বতর্মানে এমনি এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা দিন যাপন করছি যা সন্তানের অপকর্মই স্বাভাবিক মনে করা হচ্ছে। দিন যত যাচ্ছে সন্তানরা হয়ে উঠছে ভয়ংকর ও আতন্কিত । নষ্ট ও বিপদের পথে চলছে এমনি কিশোর কিশোরী, এই সমস্ত কিশোর কিশোরী যুবকরা কোন না কোন বাবা মায়ের সন্তান । এছাড়া তারা যে কোন ধর্মের অনুসারী । তাহারা যে ধর্মেরই অনুসারী হোকনা কেন, কোন ধর্মই গর্হিত বা ধর্মীয় পরিপন্হী কাজকে অনুমতি প্রদান করেনা । দিন যত অতিবাহিত হচ্ছে সন্তানরা ততই খারাপ পর্যায়ে অগ্রসর হচ্ছে? এর কারন কি আমরা খুজেছি ? তাদের সম্পর্কে যদি অনুসন্ধান করা হয় তবে আমরা নিশ্চয়ই দেখতে পাব ঐ পিতা মাতারা সন্তানদের সম্পর্কে সঠিকভাবে কোন দায়িত্ব নিচ্ছেন না, যাহার ফলে তাদের মধ্যে সংগঠিত হচ্ছে ঘৃন্য অপরাধকর্ম । সন্তানের জীবন প্রনালীর উপকরন কোথায় থেকে আসছে, অভিভাবকের প্রশ্ন নেই । বরং সন্তানের দেওয়া অবৈধ উপহার রোজগার ঐ সব পিতামাতারা আনন্দদায়কভাবে ভোগ করছে । উপযুক্ত অভিভাবকেরা সন্তানদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে গড়ে তুলতে পারেন – সৎ চরিত্রবান আদর্শ মানুষরূপে । এভাবেই পরিবারের সততার উৎকর্ষতার মাধ্যমে সমাজ রাষ্ট্র হয়ে উঠবে বিনোদনময় স্বর্গীয় শান্তিময় । এই জন্য বাবার চেয়ে মায়ের ভুমিকা অধিক গুরুত্বপূর্ণ । == নেপোলিয়ান বোনপার্ট বলেছিলেন “” আমাকে আদর্শ মা দিন আমি আদর্শ জাতি উপহার দিব । “” আদর্শবান সন্তানের জন্য সর্বপ্রথম খুবই প্রয়োজন আদর্শবান মা । নবী করিম(সাঃ) বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত । ইহাতে তিনি মানবজাতীকে বুঝাতে চেয়েছেন মায়ের অনুশাসন শিক্ষা ও স্নেহ মমতায় সন্তান পূর্ন শিক্ষায় প্রতিষ্টিত হতে পারে ।পক্ষান্তরে এর ফলেই সন্তান দুনিয়াতে ও আখিরাতে জান্নাত লাভ করবে ।
নেক বুদ্ধিমান বিচক্ষন সন্তান তৈরী করতে মায়ের বিকল্প এমন কোন যন্ত্র আবিস্কৃত হয়েছে বলে আমার জানা নেই । পরিশেষে মিনতি করি চলুন সবাই যার যার অবস্হান হতে সতর্ক হই, ” আর্মড গার্ডের ” মতো সন্তানের জন্য নিরাপত্তা সিকিউরিটি তৈরী করি, এখনি বখাটে গ্যাংদের লাগাম টেনে না ধরলে আমাদের কে সামনের দিকে কঠোর খেশারত দিতে হবে ।

