
আনিসুজ্জামান,বিশেষ প্রতিনিধি ,কটিয়াদী, কিশোরগঞ্জ :
(১জানুয়ারি,রোজ বৃহস্পতিবার) কিশোরগঞ্জ-৫
(নিকলী-বাজিতপুর) আসনে গণভোটে হ্যাঁ ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলীর দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় করেছে জামায়াত এবং এনসিপি।
বৃহস্পতিবার রাতে বাজিতপুর উপজেলার মিরারবন এলাকায় একটি মিলনায়তনে জামায়াতের আয়োজিত অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু রায়হান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মোঃরমজান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি বাজিতপুর উপজেলা শাখার আহ্বায়ক রাহাঙ্গীর আলম মান্না, যুগ্ম সমন্নয়ক শফিকুল ইসলাম, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন বাজিতপুর উপজেলার আহ্বায়ক নুরেন খাঁন, মুখ্য সংগঠক মুশাহিদুর রহমান সাদী, জামায়াতের পক্ষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুজ্জামান আশরাফ, জামায়াত নেতা এস এম মুস্তাকিম, পৌর সেক্রেটারী এম জুবায়ের আহাম্মদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সভাপতি হিজবুল্লাহ।সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণসচেতনতা তৈরিসহ কিশোরগঞ্জ-৫ আসনে আসনে অধ্যাপক মোঃরমজান আলীর পক্ষে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা যৌথভাবে কাজ করবে।

