
মোঃ এনামুল মণ্ডল (কালুখালী)রাজবাড়ী প্রতিনিধি
কালুখালী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
কালুখালী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) বিকেল ৫ টায় কালুখালী সরকারী কলেজের অডিটোরিয়ামে কালুখালী উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রুমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ বক্তব্যে রাখেন।
এছাড়াও অন্যান্যর মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম (আকুল), রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজী মানিক, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নিরব বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্মু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আসিফ মন্ডল সাংগঠনিক সম্পাদক মান্নান শেখসহ জেলা উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী মঞ্চে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতাসহ ৪ জনের বিএনপির দলীয় সদস্য ফরম পূরণ করেন এবং উদ্বোধন অনুষ্ঠান শেষে কালুখালী উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে দলীয় ফরম বিতরণ করা হয়।

