
কালিয়াকৈর(গাজীপুর) নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সিপি গেইট এলাকায় রোববার সকালে ময়লা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পাশে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোনায়েম খানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পলান পাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবুল হোসেন, জাহিদুল ইসলাম সজিব, কামরুল হাসান আমজাদ, আব্দুল নাইম খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন পৌর ৭নং ওয়ার্ডের চন্দ্রা সিপি গেইট এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পাশ হতে খাজাডেক আঞ্চলিক সড়কের দু’পাশে ময়লা বজ্র আবর্জনা ডাম্পিং স্থাপন করেছেন পৌর কর্তৃপক্ষ। এদিকে ময়লার দুর্গন্ধের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া এই সড়কটিতে জনসাধারণের চলাচলে ব্যাহত হচ্ছে। এদিকে সড়কটির পাশে রয়েছে সিপি সিরামিকস কারখানা সেখানে বৈদেশিক কোম্পানিগুলোর মধ্যে প্রায় ১৪০ জন বিদেশি এ কারখানায় কর্মরত রয়েছে। এদিকে ময়লার ভাগার দুর্গন্ধের কারণে ওই কারখানায় অতিষ্ঠ হয়ে পড়েছেন কর্মরত শ্রমিকরা। এদিকে এই দুর্গন্ধের কারণে প্রায় সময় শিশুর অসুস্থ হয়ে পড়েছে। এলাকাটির আসে পাশে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। তাই দ্রুত এই ময়লা ড্রাম্পিং সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপনের আবেদন জানান ।
অপরদিকে মানববন্ধন শেষে ময়লা অপসারণের দাবিতে কালিয়াকৈর পৌরসভা কতৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

