বাড়িবাংলাদেশেঢাকা বিভাগকালিয়াকৈরে  দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়  দোয়া ও...

কালিয়াকৈরে  দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়  দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বহিষ্কার প্রত্যাহার নেতা পারভেজ আহমেদ বলেন, আমরা এই মিছিলের মাধ্যমে আগামী দিনের বার্তা দিতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনে  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান  এর  নির্দেশে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে তারেক রহমানকে নির্বাচিত করবো।  
তিনি বুধবার বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত ও তার দলীয় পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিজয় মিছিল ও র‍্যালি শেষে  সভায় এসব কথা বলেন। 
র‍্যালিটি উপজেলার বংশাই বীজ থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে  বাস স্ট্যান্ড এলাকায় এসে  শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে প্লেকার্ড,  ফেস্টুন, ব্যানার, মাথায় লাল ফিতা বেধে মিছিলে শত শত  নারী ও পুরুষ  বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে অংশগ্রহন করে।তিনি আরো বলেন,আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনীতি ৩১ দফার আলোকে এই দেশ গড়া হবে। কালিয়াকৈরের সকল জনতা ও নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী দিনের সুশৃংখল কালিয়াকৈর উপহার দিবো এই প্রত্যাশা আমি কামনা করি। 
এসময় উপস্থিত ছিলেন ,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শ্রী-বিধান কৃষ্ণ বর্মন,  চাপাইর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি দেওয়ান গোলাম রাব্বানী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান, ঢালজোরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন বাবুল, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন,  গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাকিব সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments