
নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
এসএসসি পরীক্ষার ২০২৫ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর কেন্দ্র -২, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে কক্ষ প্রত্যবেক্ষকগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র সচিব আনন্দ কুমার দাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শওকত আকবর খান। তিনি পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেক শিক্ষককে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় কক্ষ পর্যবেক্ষকদের করণীয়, কেন্দ্রে প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত নির্দেশনা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত প্রফেসর শাজাহান আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও করোটিয়া সরকারি সাদ’ত কলেজের উদ্দিন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহজাহান আলী,সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জনাব মোঃ হাবিবুর রহমান,ভাউমান টালাবহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ হারেজ আলী,মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব নূর মোহাম্মদ মামুন, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ সামসুল আলম, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক সমকালের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধ এম তুষারী, হলি চাইল্ড মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোঃ হাবিবুর রহমান, গ্রাম বাংলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ কবির হোসেন সিনিয়র শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল।
সবশেষে, পরীক্ষার সময় যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে এবং শিক্ষার্থীরা যেন নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করার জন্য সকলে একমত হন। শিক্ষা অফিসের তথ্য মতে জানা যায় যে এবার কালিয়াকৈর উপজেলায় ১টি ভোকেশনাল ও ১টি মাদ্রাসা সহ মোট ৯টি কেন্দ্র রয়েছে যার মধ্যে ৪২২১জন ছাত্র এবং ৩৪৯৭জন ছাত্রীসহ মোট ৭৭১৮ জন পরীক্ষার্থী রয়েছে।

