
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে শনিবার নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য মোতাবেক আনসার ও ভিডিপি একাডেমিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় এবং আনসার-ভিডিপি লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের সম্মানিত সভানেত্রী মিসেস শিমুল আমিন, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতাগণ এবং আনসার-ভিডিপি লেডিস ও চিল্ড্রেনস ক্লাবের সম্মানিত সদস্যগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্মানিত মহাপরিচালক মহোদয় নববর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অতঃপর তিনি ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে বৈশাখী মেলায় বিভিন্ন রেঞ্জের স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য যে, এ সময় বৈশাখী মেলায় বাহিনীর সদস্য-সদস্যারা ও তাদের পরিবারবর্গ লাঠি খেলা, সাপ ও বানর খেলা সহ পুতুল নাচ উপভোগ করেন।
পরে সম্মানিত মহাপরিচালক মহোদয়, লেডিস ও চিল্ড্রেনস ক্লাবের সম্মানিত সভানেত্রী, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্লাবের সদস্যাগণ লেডিস ক্লাব কর্তৃক আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

