
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামের আছমা আক্তার নামে এক নারীর বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ৪ জুন) সকালে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় নামাশুলাই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী মোসাঃ আছমা খাতুন (৪৫) ও একটি গাভীর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বজ্রপাতের ঘটনায় আসমা খাতুন নামে এক নারী ও এক গাভীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বজ্রপাতের কারণে টিনের গোয়াল ঘরের বৈদ্যুতিক লাইনের সৃষ্টি হয় এবং গাভীর মৃত্যু হয় সেই গোয়াল ঘরে আছমা খাতুন পৌঁছাতে বজ্রপাতে বৈদ্যুতিক লাইন স্পর্শে আছমা খাতুন মৃত্যুবরণ করেন । তিনি চার সন্তান রেখে মৃত্যু বরন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চাপাইর ইউনিয়ন পরিষদ ৭ নং ওর্য়াডের সদস্য মোবাক্ষর হোসেন জানান, বজ্রপাতের ঘটনায় আছমা খাতুন ও একটি গাভীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
কালিয়াকৈরে থানার অপারেশন ওসি যোবায়ের জানান – বজ্রপাতের ঘটনায় এই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

