
আকাশ সরকার : কালিয়াকৈর (গাজীপুর)নিজস্ব প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং সাবেক মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে লতিফপুর এলাকায় উপজেলা চত্ত¡রে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেনসহ গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। এ দিনকে একটি বিপ্লব মনে করেন দেশের জনগণ। অনেকেই মনে করেন শহীদ প্রেসিডেন্ট জোর করে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু এটা ভুল। এদেশের জনগণই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামানকে ক্ষমতায় বসিয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়াকে এদেশের রাষ্ট্র নায়ক বানাবেন জনগণই।

