
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে স্বামী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী। গতকাল রোববার সকালে উপজেলার গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাবতলী এলাকার খালেক সরকারের ছেলে জসিম সরকার । আহত হলেন, তার স্ত্রী বিনা বেগম। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জসিম সরকার উদ্দিন কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকার সিকদার মেডিকেল হাসপাতাল নামে একটি ক্লিনিকে মার কেটিংয়ের কাজ করতেন। গতকাল সকালে জসিম তার গাবতলী এলাকার বাড়ির উঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি গাছ কাটতে যান। কিন্তু গাছটি কাটার এক পর্যায় সকাল সাড়ে ১১টা র দিকে হঠাৎ করে গাছের নিচে চাপা পড়ে জসিম। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী বিনা বেগম আহত হন। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গাছে র নিচ থেকে তাদের উদ্ধার করে।
আহতদের মধ্যে স্ত্রী বিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় জসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী।
এ সময় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

