
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইকো গার্ডিয়ান ফাউন্ডেশন এর উদ্যোগে কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, আরো উপস্থিত ছিলেন ইকো গার্ডিয়ান ফাউন্ডেশন এর উদ্যোক্তা সাআদ উল্লাহ রাফি, নোহান হোসাইন, আশরাফুল হাসান, রাতুল সূত্রধর, আলসাবা প্রমুখ।

