বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে  আওয়ামী-লীগ নেতা গ্রেফতার

কালিয়াকৈরে  আওয়ামী-লীগ নেতা গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা  পুলিশ। 

সোমবার (১২ মে) দিবাগত রাত ১:৩০ মিনিটের দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় নুর আলম জিকুকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে কোনাবাড়ী থানা পুলিশ।  কোনাবাড়ী থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি জানান, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের ওপর বিভিন্ন হামলার অপরাধে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তার ভাড়া করা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments