বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে  আওয়ামী দোসর ফ্যাসিবাদের ষড়যন্ত্রমূলক মানব বন্ধনে ...... বিএনপির নেতাদের প্রতিবাদ...

কালিয়াকৈরে  আওয়ামী দোসর ফ্যাসিবাদের ষড়যন্ত্রমূলক মানব বন্ধনে …… বিএনপির নেতাদের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

আওয়ামী দোসর  ফ্যাসিবাদের ষড়যন্ত্রমূলক মানব বন্ধন ও মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে  বিএনপি নেতাদের ও হাটকমিটির  প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত   হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও হাটকমিটির উদ্যোগে ওই প্রতিবাদ সভা  ও মানব বন্ধন,  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোশাররফ হোসেন রবিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড:দেওয়ান জাকির হোসেন লোবান, আবুল হোসেন,নওজেস আলী, ইকবাল মেম্বার, বাবুল দেওয়ান, এমারত হোসেন, জাকিরুল ইসলাম জুয়েল, আলম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উপজেলার জামালপুর চার রাস্তায় এলাকাায় প্রায় ১৯ বছর আগে এলাকার লোকজন মিলে একটি গরুর হাট বসায়। বর্তমানে  সরকার এ বাজার থেকে প্রতিবছর প্রায় ৩৫লক্ষ টাকা রাজস্ব আদায় করে থাকে । এবারও সরকার ইজারা বাবদ প্রায় ৩৫ লক্ষ টাকা রাজস্ব পেয়েছে। কিন্ত পতিত সরকারের সাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের আত্মীয় পরিচয় দিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবিরের ভাতিজা ইকরামুল কবির রাসেলসহ তার অনুসারীরা দীর্ঘদিন  ধরে হাটের ইজারার টাকা উত্তোলন করে তা আত্মসাৎসহ নানা অনিয়ম করে আসছিল। কিন্ত আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় তখন তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাইনি। সরকার পতনের পর  হাটকমিটির লোকজনসহ স্থানীয় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির  সভাপতি এবং সাধারন সম্পাদকসহ সাধারন মানুষ এর প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী থাকা সত্তেও অবাধে ঘুরে বেড়াচ্ছে। এবং পুর্বে ন্যায় তাদের অবৈধ ক্ষমতা খাটিয়ে হাটটি ধ্বংস করার পায়তারা করছে।ঐতিহ্যবাহী  হাটটি রক্ষার দাবিতে এলাকার সাধারন মানুষসহ হাট কমিটির লোকজন শনিবার বিক্ষোভ মানববন্ধন কর্মসুচী পালন করে। বক্তরা অবিলম্বে পতিত সরকারের দোসর এবং হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments