
কালাই(জয়পুরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি
কালাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাকলি শিশু নিকেতন ও সদর উচচ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের স্কুলের মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, ডাঃ ফাহমিদা আক্তার লীনা এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী।
এসময় অত্র স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

