বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকটিয়াদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
“বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার সকাল ১০ টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কটিয়াদী শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা কার্যালয়ে এসে হাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাত ধোয়া দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,
কটিয়াদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, আচমিতা ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আছমা আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার, উপজেলা মডেল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, শিক্ষক ও সাংবাদিক আবু সালেহ হামিদুল্লাহ, সাংবাদিক মোঃ বকুল মিয়া, সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিক প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments