বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাকচাকাটায় ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী  আব্দুর রাজ্জাক গ্রেফতার 

কচাকাটায় ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী  আব্দুর রাজ্জাক গ্রেফতার 

রুবেল আহমেদ: বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম 

কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবা টেবলেটসহ সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক(৪২) কে সর্দারটারী এলাকা থেকে গ্রেফতার করেছে। আব্দুর রাজ্জাক বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি শঠিবাড়ী এলাকার আলিমুদ্দিনের পুত্র। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে সোনাহাট স্থলবন্দরে জিরো পয়েন্টে চায়ের ব্যবসার আড়ালে স্থলবন্দরে আসা মাদকসেবিদের নিকট ইয়াবা বিক্রি করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম বলেন গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। কুড়িগ্রাম পুলিশ সুপার সুপার মাহফুজার রহমানের দিক নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments