
সাইফুল ইসলাম ,টেকনাফ(কক্সবাজার)নিজস্ব প্রতিনিধি ঃ
*কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে র্যার-১৫ এর ডগ স্কোয়াড টিম কর্তৃক মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা*
কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে র্যাব-১৫ নিয়মিত বিরতিতে অভিযান পরিচালনা করে আসছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত লাগেজ স্ক্যানার, যাত্রী তল্লাশীর সুযোগ না থাকায় তার সহায়ক হিসেবে র্যাব-১৫ ডগ স্কোয়াড দ্বারা তল্লাশী কার্যক্রম চলমান রেখেছে। উক্ত স্টেশনে যাতে মাদকসহ ইয়াবা পাচার রোধ করা যায় সে ব্যাপারে নজরদারী বৃদ্ধি করেছে র্যাব-১৫।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ জুলাই ২০২৫ খ্রিঃ দুপুর বেলায় র্যাব-১৫ এর একটি চৌকস টহল টিম ডগ স্কোয়াডসহ কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন এলাকায় নিবিড় তল্লাশি চালায়। বিশেষ করে ট্রেন আগমন ও প্রস্থানের সময় এই নজরদারি জোরদার করা হয়।
উল্লেখ্য যে, র্যাব-১৫ এর অধিনায়ক মহোদয় অদ্য তল্লাশি চলাকালীন সময়ে স্টেশনে উপস্থিত থেকে উক্ত তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এই অভিযানের মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কার্যকলাপ রোধে র্যাবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে র্যাব বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

