বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাউখিয়ায় ”চিরতরে বন্ধু” সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

উখিয়ায় ”চিরতরে বন্ধু” সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

সাইফুল ইসলাম,উখিয়া (কক্সবাজার)নিজস্ব প্রতিনিধিঃ
“আমরা একটি হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ”
এই স্লোগানকে সামনে রেখে আজ ২৬ই জুলাই ২০২৫ইং রোজ শনিবার সন্ধা ৭ঘঠিকায় সংগঠন এর প্রধান কার্যালয়, কোটবাজার, সংগঠন এর নবনির্বাচিত ও সর্বোপরি সকল সদস্যদের নিয়ে এক পরিচিত সভা ২৫ইং অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিত সভায় হাফেজ সাইফুল ইসলামের কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি রফিক আহমদ, সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: রাসেল উদ্দিন, মহিলাদের মধ্য থেকে বক্তব্য রাখেন- শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার রিনা,
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-শফিউল আলম,আহমদুল হক,সাকিল,ইউসুপ,মুবিন,ইসমাইল,সালাহ উদ্দিন,মিজানুর রহমান ও
সূদুর প্রবাস থেকে অনলাইনে যুক্ত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদ এর সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী হাকিম আলি, ওমান প্রবাসী আবু তাহের, চট্রগাম বিশ্ববিদ্যায়ের ছাত্র কপিল উদ্দিন, উপদেষ্ঠা -দিদারুল আলম, মাহবুবুল আলম সহ অন্যন্য সহযোদ্ধাবৃন্দ।
বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল & কলেজের নিহত ও আহত এবং সংগঠন এর ২জন সদস্য আলফাজ উদ্দিন ও হাফেজ নুরুল হক এর মাগফেরাতের জন্য ১মিনিট নিরবতা পালন ও দোয়া দুরুদ পাঠ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদ এর প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাক আহমদ এর দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ও ধর্ম বিষয়ক সম্পাদক জাফর আলম এর মোনাজাত এর মাধ্যমে প্রবাসীসহ দেশের সকল সদস্যদের জন্য দোয়া করে পরিচিতি সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments