বাড়িএক্সক্লুসিভ নিউজওমানে পানির স্রোতে ডুবে নিহত গোয়াইনঘাটের সায়িদের লাশ বাড়িতে পৌছেছে, দাফন সম্পন্ন

ওমানে পানির স্রোতে ডুবে নিহত গোয়াইনঘাটের সায়িদের লাশ বাড়িতে পৌছেছে, দাফন সম্পন্ন

গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তরের মরহুম আব্দুস সুবহানের ২য় পুত্র আবু সায়িদ (৩০) গত ৭ জুলাই ওমান সময় সকাল ৮টার সময় ওমানের নিজুয়া শহরে স্রোতের পানিতে ডুবে ভেসে যায়। ঘটনার ১ ঘন্টা পরে সে দেশের পুলিশ সায়িদের মৃত দেহ উদ্ধার করে।

সংবাদ সায়িদের গ্রামের বাড়িতে চাউর হলে স্বজনদের মধ্যে পৌছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়। নিহত সায়িদের প্রবাসী বন্ধুরা এবং মালিক আইনি প্রক্রিয়া শেষে ১৩ দিন পরে ১৯ জুলাই মঙ্গলবার ওমান সময় ভোর ৫ টায় কিউআর ৬৩৪নং ফ্লাইটে সায়িদের লাশ বাংলাদেশে প্রেরন করে।

মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটের সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছে। এসম নিহতের স্বজনরা লাশ রিসিভ করে, একটি লাশবাহী এ্যাম্বুলেন্স দিয়ে গ্রামের বাড়িতে রওনা দেন।

বুধবার ভোর রাত ৪টার দিকে সায়িদের মৃতদেহ নিয়ে উপজেলার নয়াগ্রাম উত্তরে পৌছে। এসময় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত হন। সায়িদের মৃত্যুর শোকে এলকার আকাশ বাতাস ভারী হয়ে যায়। স্বজনরা কান্না করতে করতে বার মুর্চা যান।

অপরদিকে বেলা ২টার সময় দারুল হাদিস লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজার নামাজ সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন লাফনাউট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবুল খালিক (চাক্তা), বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ সহ সহস্রাধিক ধর্মপ্রান মুসল্লী। পরে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments