বাড়িঅন্যান্যঐতিহ্যবাহি পাপর এর উৎপাদন বাড়লেও কমছে ব্যাবসায়ীর মুখের হাসি।

ঐতিহ্যবাহি পাপর এর উৎপাদন বাড়লেও কমছে ব্যাবসায়ীর মুখের হাসি।

নয়ন রায় ।। মনিরামপুর(যশোর)শিক্ষানবিশ প্রতিনিধি 

হাটে বাজারে বিক্রি হওয়া মচমচে স্বাদের পাপর গুলো সবারই প্রিয় একটি মুখরোচক খাবার। পাপর তৈরি করা হয় মাসকলাই এর গুড়া, আতপচাউল এর গুড়া এবং খেসারি ডাউল দিয়ে।

পাপর তৈরির উৎপত্তি স্থল খুলনা জেলার দক্ষিনডিহি স্থানে মুলত বিশ্বকবি রবীন্দ্রনাথ এর শশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্স এলাকায়। এখান থেকেই পাপর গুলো সারাদেশে বিক্রি হয়।আজ শুক্রবার ২৯শে নভেম্বর ব্যাবসায়ী সুমন কুন্ডু(৩৯) সাক্ষাৎ এ জানান আগের তুলনায় উৎপাদন বেড়েছে, তবে লাভ কমে গেছে, এর প্রধান কারন কাঁচা মাল এবং প্রত্যেকটি মালের দাম উর্ধ্বে থাকার ফলে।

তিনি আরো বলেন বর্তমানে পাপর উদপাদন কারীর সংখ্যা ৩০ ঘরের বেশি এবং কর্মচারীর সংখ্যা ৫০০ শ এর অধিক, তাদের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের আলাদা আলাদা নাম আছে।

বর্ষার সময় এগুলো বন্ধ থাকে এবং এই পাপর তৈরির কাজ হয় বছরের ৬-৮ মাস ব্যাপী। সুমন কুন্ডু আরো বলেন কাঁচা মাল এবং শ্রমিক খরচ বাদ দিয়ে ১০০-১৫০০ শ কেজিতে দৈনিক লাভ থাকে ৮০০-১০০০ টাকা।

যা বর্তমান বাজারে পরিশ্রম হিসেবে খুবই সীমিত। এবং তিনি আরো জানান পাপর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার,  সেদিক থেকে ঐতিহ্য বর্তমানে ধরে রাখা গেলেও ভবিষ্যতে কি হবে জানেন না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments