
শেখ শহীদ আহমেদ, ঘিওর (মানিকগঞ্জ)প্রতিনিধি :
এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ মে সকালে এসডিআই সমৃদ্ধি কর্মসূচি বানিয়াজুরী শাখা এর আয়োজনে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কোশুন্ডা জনতা সংঘ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আওয়াল খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক( সিইও ) এসডিআই সামছুল হক।
আঞ্চলিক ব্যবস্থাপক এসডিআই মানিকগঞ্জ মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার এসডিআই ধামরাই জোন অভিজিৎ কুমার দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহিন মিয়া ( হাসিন ) প্রমূখ।
দিনব্যাপি এ খেলায় সব বয়সীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

