
আলি হোসেন, বিশেষ প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ সদর
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে
পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও বর্তমানে বর্তমানে সারদা পুলিশ একাডেমির ডিআইপি সৈয়দ নূরুল ইষলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে সৈয়দ নূরুল ইসলামকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
সৈয়দ নূরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী গ্রামে। এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তারের জন্য আলোচিত ছিলেন তিনি। তার দুই ভাইয়ের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

