
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেনকে দেখতে তার নিজস্ব বাসভবনে আসলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেন সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে তার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন,তার শারীরিক খোঁজ খবর নিতে তার বাসায় দেখতে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জননেতা সাইদুর রহমান বাচ্চু সহ অনন্য নেতৃবৃন্দ।এসব জনাব সাইদুর রহমান বাচ্চু বলেন বিএনপি এখন কমন টার্গেটে পরিনত হয়েছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস ভাবে কাজ করতে হবে যেন কোন অপশক্তি বিএনপিকে কোন দোষে দোষী না করতে পারে। সব সময় জনগণের পাশে থেকে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং আগামী ২৪/০৫/২০২৫ তারিখে তারুণ্যের সমাবেশ বগুড়ায় সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।তিনি আরো বলেন এই সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অর্থ কালেকশন না করে।বিএনপির নেতৃবৃন্দকেই এই তারণ্যের সমাবেশের সকল সার্বিক সহযোগিতা করতে হবে।

