বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগউল্লাপাড়ায় ভরাট হয়ে যাচ্ছে ঝবঝবিয়া নদী

উল্লাপাড়ায় ভরাট হয়ে যাচ্ছে ঝবঝবিয়া নদী

মোঃ আবু ইউসুফ প্যাদা , স্টাফ রিপোর্টর
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝবঝবিয়া ( গাঢ় দহ) নদীর গভীরতা ফি বছর কমে আসছে। নদীর গভীরতা কমে নদী প্রায় ভরাট হয়ে যাচ্ছে। নদীটির তলায় এখন বোরো ধান ফসলের আবাদ করা হয়।
উপজেলার সলঙ্গার গোজা ব্রীজ হয়ে ঝবঝবিয়া নদীটি গয়হাট্রা এলাকা হয়ে অন্য নদীতে মিশেছে। এক সময় নদীটিতে প্রায় সারা বছরই পানি থাকতো। আর বর্ষাকালের কয়েক মাস পুরো নদী পানিতে ভরপুর হয়ে থাকতো বলে
এলাকার বয়সীদের কাছ থেকে জানা গেছে। এখন বর্ষাকালের কয়েক মাস নদীটিতে পানিতে ভরপুর থাকলেও শুকনো মৌসুমে নদীর বেশী এলাকায় আর পানি থাকেনা। এদিকে বেশ কয়েক এলাকায় নদীটির পাড় ঘেষে নদীর জায়গা দখলে নিয়েছে বলে জানা যায়। অপরদিকে নদীটির অনেক এলাকায় ময়লা আবর্জনা ফেলা হয়
আবার অনেক জায়গায় নদীটির তলায় বোরো ( ইরি ) ধান ফসলের আবাদ করা হয়। উপজেলার চৌবিলা বাজার থেকে ঝবঝবিয়া ব্রীজ এলাকা অবধি নদীটিতে এখন মাছ ধরার কয়েকটি খরা জাল শুকনোয় আছে। বড় ছোটো অনেকগুলো নৌকা পানিবিহীন নদীর তলায় থাকতে দেখা গেছে। নদীর তলায় আবাদ করা বোরো ধান এখন কাটা হচ্ছে ।
চৌবিলা এলাকার নানা পেশার লোকজন বলেন নদীটি খনন করা হলে সারা বছরই পানি থাকবে। সে সময় দেশীয় নদীর মুক্ত পানিতে নানা জাতের মাছের বংশ বাড়বে ও মাছ অবাধে বেড়ে উঠবে
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments