বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাউপজেলা  নির্বাচন থেকে সরে  দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মুরাদ কবীর

উপজেলা  নির্বাচন থেকে সরে  দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মুরাদ কবীর

স্বপন সরকার, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযুদ্ধ মন্ত্রীর স্বজন  থাকায় নির্বাচন থেকে সরে  দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মুরাদ কবীর। মুরাদ কবীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাতিজা। তিনি নির্বাচনে কাপপিরিচ মার্কা প্রতীক  পেয়েছেন। শুক্রবার  সকালে সফিপুরে নিজ অফিস  কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে  যাওয়ার ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে মুরাদ কবীর  বলেন,আমি মুক্তিযুদ্ধ মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হকের স্বজন । ভেবেছিলাম নির্বাচনে দলীয় সিদ্ধান্তে  সিথিল হবে। দল সিদ্ধান্তে  অবিচল থাকায় আমি আমার নির্বাচনী কার্যক্রম  থেকে নিজেকে ঘুটিয়ে নিলাম। এ ছাড়া দলের প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রেখে আমি নির্বাচন থেকে সরে  দাঁড়ানোর সিদ্ধান্ত  নিলাম। আমার কারনে মুক্তিযুদ্ধ মন্ত্রী বিব্রত হবেন তা হয়না। এ জন্য প্রতীক  পাবার পরেও নির্বাচন না করার সিদ্ধান্ত  নিয়েছি। তিনি কোন ব্যক্তিকে  সমর্থন দেননি। তিনি বলেন দুজন প্রার্থীই আমার দলের। ফলে কাউকে এককভাবে সিন্ধান্ত দেয়নি। দলীয় নেতাকর্মী যারা আমার জন্য পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। তাদের ধন্যবাদ জানাই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত  ছিলেন,উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবুল কাশেম,পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান,উপজেলা যুবলীগে সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম,উপজেলা যুবলীগের সহ সভাপতি জসিম আহম্মেদ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments