বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাইজেড বটতলায় STSSS সংস্থার উদ্যোগে হিজড়া ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম...

ইজেড বটতলায় STSSS সংস্থার উদ্যোগে হিজড়া ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।

ফারুক আহমেদ ভূঁইয়া,জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি 
জামালপুর সদরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র উদ্যোগে সমাজের অসহায় অবহেলিত হিজড়া জনগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ করছে এনজিও সংস্থাটি।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র কার্যালয় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের আদর্শ বটতলায় কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র উপদেষ্টা মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার
কর্মী মোঃ খোরশেদ আলম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় , দৈনিক ঘোষণা ও জামালপুর দিনকাল পত্রিকার সাংবাদিক মোঃ ফারুক আহমেদ ভূঁইয়া ।
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক তোতা মিয়া, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার কোষাধক্ষ্য ও সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। 
কম্বল বিতরণী অনুষ্ঠানে সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক — মো.খোরশেদ আলম বলেন, সূর্য তোরন সমাজ সেবা সংস্থা সব সময় সামাজিক কর্মকান্ডে মানুষের পাশে রয়েছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন অসহায়দের মাঝে বস্ত্র, ও ফুড প্যাকেজ, এবং আর্থিক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও সমাজ উন্নয়নে কাজ করে যাবে। এমতাবস্থায় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই সমাজে পিছিয়ে থাকা দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। 
মানবাধিকার কর্মী শাহিনুর ইসলাম বলেন – সূর্য তরুণ সমাজ সেবা সংস্থার প্রতিবছরের মতো এ বছরেও  কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে তাছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ ও অসহায় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিত করায় হল সূর্য তরুণ সমাজসেবা সংস্থার মূল লক্ষ্য। এমতাবস্থায় এটি একটি চলমান প্রক্রিয়া ভবিষ্যতে আরো বিভিন্ন সামাজিক কর্মকান্ড করবে।
শীত মৌসুমে সূর্য তোরন সমাজ সেবা সংস্থা’র মানবিক কাজে এগিয়ে আসা ও সমাজে পিছিয়ে থাকা হিজরা জনগোষ্ঠী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সমাজ পরিবর্তনের ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করছে সচেতন মহল ও সামাজিক বিশ্লেষকরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments