
মোঃ সাহেদ রাঙ্গামাটি সদর(রাঙ্গামাটি)শিক্ষানবিশ প্রতিনিধি :
রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ২য় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. নগরীর পাঁচলাইশস্থ সুইস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী জনাব মুহাম্মদ আলা উদ্দিন সিকদার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ ফরিদু্দ্দিন ফারুক ও সদস্য আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহমুদ সিকদার হুমায়ূন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতিক ও শিক্ষানুরাগী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর, রাজনীতিক ও সমাজকর্মী মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, প্রাক্তন চেয়ারম্যান ও রাজনীতিক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আ ন ম নুরুন্নবী, ইঞ্জিনিয়ার শফিউল আলম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা জাকারিয়া সিরাজ, মাওলানা মুহাম্মদ শফিকুল কাদের তালুকদার, মুফতি মাহমুদুল হাসান, কাজী মুহাম্মদ এরফানুল হক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এরশাদুল আলম, মাওলানা ফারুক আহমেদ শাহীন, জনাব মুহাম্মদ ফরিদুল আলম, জনাব মুহাম্মদ ফোরকান এবং মাদরাসার শিক্ষকদের মাওলানা আবদুস শহীদ, মাওলানা কলিম উল্লাহ, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়া দেশ বিদেশে ছড়িয়ে থাকা মাদরাসার অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

