বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহিদুল ইসলাম মিঠু মৃধা বিজয়ী

আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহিদুল ইসলাম মিঠু মৃধা বিজয়ী

 

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬ হাজার ৮০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।

রোববার রাতে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা।

তিনি বলেন, ২৮ শে এপ্রিল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের মধ্য দিয়ে আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মিঠুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয় হবার খবর শুনে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments