
এস এম নাসির মাহামুদ ,আমতলী( বরগুনা) সংবাদদাতা
জুলাই মাসে গণঅভ্যুত্থান মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন এর এক বছরপুতি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার আমতলীতে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন আয়োজনে বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলায় ৩ টায় উপজেলা একে স্কুল সংলগ্ন জামায়াতে ইসলামী আয়োজিত মিছিলে উপজেলা জামাত আমির মাওলানা ইলিয়াস হোসেইন এর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন বরগুনা জেলা জামাত আমির মাওলানা হারুন অর রশিদ বরগুনা জেলা জামাত শুরা সদস্য আব্দুল মালেক উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, পৌর জামাত সভাপতি মাওলানা মো, নিজাম উদ্দীন,সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, প্রফেসার মো,দলিল উদ্দিন। মো,কবির। ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী সেক্রেটারি গাজী মো,বাইজিদ, পৌর সভাপতি মো,কামরুজ্জামান প্রমূখ। গন মিছিলে হাজার হাজার জামাত নেতাকর্মীরা অংশ নেন। । মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী একে চৌরাস্তা চত্বরেএসে শেষ হয়।

