বাড়িবাংলাদেশেখুলনা বিভাগআবারও অসহায় প্রসূতির পাশে একতা মেডিকেল সার্ভিস

আবারও অসহায় প্রসূতির পাশে একতা মেডিকেল সার্ভিস

মো: আরিফ বিল্লাহ,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা(যশোর)
ঝিকরগাছার সোনাকুড় এলাকার শেখ আবু জুবায়েরের স্ত্রী মোছা: কাকুলি আক্তার (২৫), যিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তাকে গত ১০ ডিসেম্বর তৃতীয়বারের মতো সিজারিয়ান অপারেশন করা হয় বাঁকড়া বাজারস্থ একতা মেডিকেল সার্ভিসে। ডা. সারিয়া খানম ও ডা. শামসুজ জোহার নেতৃত্বাধীন চিকিৎসক টিম সফলভাবে অপারেশনটি সম্পন্ন করেন।
মানবিক সহায়তার অংশ হিসেবে ডা. সারিয়া খানম ও ডা. শামসুজ জোহার পক্ষ থেকে রোগীর স্বজনদের হাতে নগদ ৫,০০০ টাকা প্রদান করা হয়। পাশাপাশি অপারেশনের মোট ১৮,০০০ টাকার ব্যয় বিভিন্নভাবে ফান্ড সংগ্রহ করে বহন করেন একতা মেডিকেল সার্ভিসের পরিচালক মো: আরিফ বিল্লাহ। তিনি নিজ হাতে এই অর্থ রোগীর স্বজনদের তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন—
বাঁকড়া বাজার কমিটির সভাপতি মো: আলহাজ্ব মিজানুর রহমান,
প্রেসক্লাব বাঁকড়া’র সভাপতি মুহা: আবুল কালাম আজাদ,
সেক্রেটারি মো: হুমায়ুন কবির,
অর্থ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সাহেব,
কাপড় ব্যবসায়ী মো: আমীর হোসেন,
বাঁকড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামীম ক্বারী রুহুল আমীন প্রমুখ।
একতা মেডিকেল সার্ভিসের পরিচালক মো: আরিফ বিল্লাহ বলেন,
“অসহায় মানুষের চিকিৎসা আমরা স্বল্পমূল্যে করি। কেউ যদি সেই সামর্থ্য না রাখে, তাকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করি। মাত্র ৫০ টাকায় MBBS চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও চালু আছে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ—অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments