Home বাংলাদেশ ঢাকা বিভাগ মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

0
29
হাসেম সরদার । বিশেষ প্রতিনিধি( মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ  ২৭ ডিসেম্বর ২০২৬
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। আর আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়।
পরে সকালে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা খোঁজ করতে গিয়ে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।
দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 November 2026

মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

www.Prothom-bd.com |
Fb/prothombangla