Home বাংলাদেশ ঢাকা বিভাগ টঙ্গিবাড়ী থানার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

টঙ্গিবাড়ী থানার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

0
25
হাসেম সরদার । বিশেষ প্রতিনিধি মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) তিনি টঙ্গিবাড়ী থানা পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ এবং টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি থানার সার্বিক দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান ও মো. মাহফুজুর রহমানসহ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 November 2026

টঙ্গিবাড়ী থানার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

www.Prothom-bd.com |
Fb/prothombangla