Home বাংলাদেশ নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

0
34
নিয়ামতপুর (নওগাঁ)নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি জনি আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি, পশুর স্বাস্থ্যসেবা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, নিয়ামতপুর, নওগাঁ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 November 2026

নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

www.Prothom-bd.com |
Fb/prothombangla