Home বাংলাদেশ ঢাকা বিভাগ ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জের মোল্লাকান্দী ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে নিহত...

ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জের মোল্লাকান্দী ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন

0
36
হাসেম সরদার । বিশেষ প্রতিনিধি ( মুন্সিগঞ্জ)
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন। স্থানীয়  দুই গ্রুপের মধ্যে  দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার – ২৬ নভেম্বর সকালে চরডুমুরিয়া ও সামারচর এলাকায়  রহিম মোল্লা ও আওলাদ মোল্লার দুই গ্রুপের  সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম নামের একজন নিহত হয়েছেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আওলাদ মোল্লা ও রহিম মোল্লা তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার আবারও সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায়।
এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এবং আলমগীর নামের একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে নিখোঁজ আছেন পুলিশ ও ডুবুরিরা তার তল্লাশি চালাচ্ছেন ।  এ ঘটনার পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। তিনি জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 November 2026

ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জের মোল্লাকান্দী ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন

www.Prothom-bd.com |
Fb/prothombangla