বাড়িশীর্ষ খবরধর্মপাশার কংস নদে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজন আটক,...

ধর্মপাশার কংস নদে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজন আটক, ৫০হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কংস নদে একটি ড্রেজার মেশিন দিয়ে ওই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তরিকুল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।

বৃহস্পতিবার (২০অক্টোবর) দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামের পেছনে কংস নদটি অবস্থিত। এই নদে বেশ কয়েকদিন ধরে একটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলন করে তা বাল্কহেড নৌকা যোগে অন্যত্র বিক্রি করে আসছিলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের তরিকুল মিয়া। স্থানীয় মানুষজনদের কাছ থেকে এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে অভিযানে যান ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান।

তিনি সেখানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে তরিকুল মিয়াকে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে তাঁকে ৫০হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, কংস নদ থেকে বালু উত্তোলন করায় তরিকুল মিয়া নামের এক ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়েছে। আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ওই ব্যক্তি ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments